ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ২৬ জুন ২০২৪
বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত
বান্দরবান -ফাইল ছবি

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় কেএনএফের আরো এক সদস্যকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের চিংসং পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের তাজিংডং এলাকা সংলগ্ন চিংসং পাড়ায় কেএনএফ সদস্যরা অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল সকালে অভিযানে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে কেএনএফ সদস্যরা গুলি করলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

Advertisement

গোলাগুলির একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কেএনএফ এক সন্ত্রাসী নিহত হন। আটক করা হয় কেএনএফের আরেক সদস্যকে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় নিহত ও আটক কেএনএফ সদস্যের নাম-পরিচয় পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, যৌথবাহিনীর অভিযানে কেএনএফের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক কেএনএফ সদস্যকে আটক হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!