রোববার (২২ জুন) দুপুরে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস.এম এমরান এ আদেশ দেন।
এর আগে, শনিবার তাকে রুমা উপজেলা থেকে গ্রেফতার করে যৌথবাহিনী। গ্রেফতারকৃত সাইলুক থাং বম (৪০) রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের এলিম পাড়ার বাসিন্দা।
.png)
আদালতে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক প্রিয়েল পালিত জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র লুটের ঘটনায় করা মামলায় এক আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, চলতি বছরের ২ এপ্রিল রাতে সোনালী ব্যাংক রুমা শাখায় হামলা, পুলিশ-আনসার সদস্যের অস্ত্র লুট ও ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনায় রুমায় ১৪টি, থানচিতে ৪টি, বান্দরবান সদর থানায় একটি ও রোয়াংছড়ি থানায় ৩টিসহ মোট ২২টি মামলা করা হয়।
এসব মামলায় গতকাল (শনিবার) আরো তিন আসামি কারাগারে পাঠানো হয় এবং আজ সর্বশেষ একজনকে কারাগারে পাঠানো হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত কেএনএফের মোট ১০৯ জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।