ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে কেএনএফের আরো চার ‘বম’ গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১১, ১১ জুন ২০২৪
বান্দরবানে কেএনএফের আরো চার ‘বম’ গ্রেফতার
কেএনএফের আরো চার সহযোগী গ্রেফতার। ছবি: সংগৃহীত

বান্দরবানে অভিযান চালিয়ে কেএনএফের আরো চার সহযোগীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন রুমা উপজেলার বাসিন্দা ময়থাং বম, জৌথান বম, থমাস এডিসন বম এবং লাল রনইহ সাং বম।

পুলিশ জানায়, রোববার বিকেলে উপজেলার পাইন্দু ইউপির জুরভারং পাড়ায় যৌথবাহিনী অভিযান চালায়ে কেএনএফের চার সহযোগীকে গ্রেফতার করে। পরে তাদেরকে বান্দরবান সদর থানায় পাঠিয়ে সোমবার দুপুরে কঠোর পাহারায় আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ও পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এরপর থেকে পাহাড়ে শুরু হয় যৌথবাহিনীর অভিযান। চলমান এই অভিযানে এখন পর্যন্ত কেএনএফের মোট ৯৬ জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!