ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেএনএফের আরো ৩ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ২২ জুন ২০২৪
কেএনএফের আরো ৩ সদস্য কারাগারে
ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় গ্রেফতারকৃত আরো তিন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যকে কারাগারে পাঠিয়েছে দিয়েছেন আদালত। শনিবার (২২ জুন) দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার এ আদেশ দেন।

এর আগে, শুক্রবার (২১ জুন) তাদের গ্রেফতার করে যৌথবাহিনী।

কারাগারে যাওয়া কেএনএফ সদস্যরা হলেন- রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গড গলরী বম (৩১), সাং খুম বম (৩৮) ও জেফানিয়া বম (১৯)।

Advertisement

আদালতে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক প্রিয়েল পালিত জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র লুটের ঘটনায় করা মামলায় তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ২ এপ্রিল রাতে সোনালী ব্যাংক রুমা শাখায় হামলা, পুলিশ-আনসার সদস্যের অস্ত্র লুট ও ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনায় রুমায় ১৪টি, থানচিতে ৪টি, বান্দরবান সদর থানায় একটি ও রোয়াংছড়ি থানায় ৩টি সহ মোট ২২টি মামলা করা হয়।

এসব মামলায় আসামিদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার হন সন্দেহভাজন ১০৮ কেএনএফ সদস্য। তাদের সবাই বর্তমানে কারাগারে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!