ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুল মাঠে পড়েছিল যুবকের লাশ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ১০ জুন ২০২৪
স্কুল মাঠে পড়েছিল যুবকের লাশ
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে আহমদুল কবির (৩৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ জুন) সকালে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঐ যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।

নিহত আহমদুল কবির উপজেলার বাড়ৈগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

Advertisement

নিহতের ছোট ভাই লেলিন বলেন, রোববার রাত ১২টার দিকে কয়েকজন লোক এসে আমার ভাই আহমদুল কবিরের সঙ্গে কথা বলার পর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আজ সকাল ৬টার দিকে খবর পাই বাড়ৈগাঁও স্কুল মাঠে তার লাশ পড়ে আছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, আহমদুল কবির ২০১৪ সালে তার চাচাতো দুই ভাই জালাল ও খোরশেদ আলম হত্যা মামলার সাক্ষী ছিলেন।

শিবপুর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, কে বা কারা এ হত্যা কাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!