ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে পাহাড় ধসে নিখোঁজ ৩, উদ্ধারে ফায়ার সার্ভিস

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০, ১০ জুন ২০২৪
সিলেটে পাহাড় ধসে নিখোঁজ ৩, উদ্ধারে ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডে ইসলামপুরের চামেলিবাগে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিখোঁজ রয়েছেন।  

সোমাবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের পরিচয় জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, চামেলিভাগ এলাকায় টিলা ধসে একই পরিবারের ছয়জন মাটিচাপা পড়েন। তাদের মধ্যে একভাই, তার স্ত্রী এবং মেয়েকে উদ্ধার করা হয়েছে। অপর ভাই ও তার স্ত্রী-সন্তান এখনো মাটিচাপা অবস্থায় রয়েছেন। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!