ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে টিলা ধসে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫২, ১০ জুন ২০২৪
সিলেটে টিলা ধসে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট নগরের চামেলীবাগ এলাকায় টিলা ধসে ঘরের নিচে চাপা পড়া একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে সোমবার বেলা দেড়টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল ৮টার দিক থেকে উদ্ধার কাজ শুরু হয়।

নিহতরা হলেন চামেলীবাগ আবাসিক এলাকার আগা করিম উদ্দিন (৩৪), তার স্ত্রী শাম্মী আক্তার (২৬) ও দুই বছরের শিশু তানিম।

এর আগে সকাল ৭টার দিকে চামেলীবাগ এলাকায় টিলা ধসে মাটিচাপা পড়েন একই পরিবারের ৭ জন। স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সিটি কর্পোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে উদ্ধারকাজের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনী।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই সিলেটে ভারী বৃষ্টিপাত হচনগরের ৩৬ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ এলাকায় একটি টিলাধস হয়। এ সময় টিলার পাশের টিনশেডের একটি বাসায় মাটিচাপা পড়েন এক পরিবারের সাতজন।  

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টা-৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ১৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, মাটি চাপা পড়া তিনজনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। লাশগুলো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের তিনটি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!