ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাসানচরে বাগানে পড়েছিল রোহিঙ্গার রক্তাক্ত লাশ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪১, ১৯ এপ্রিল ২০২৪
ভাসানচরে বাগানে পড়েছিল রোহিঙ্গার রক্তাক্ত লাশ
ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প -ফাইল ছবি

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সবজি বাগান থেকে মো. সুলতান (৫৫) নামে এক রোহিঙ্গার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পের ১১৬ নম্বর ক্লাস্টারের সামনের সবজি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মো. সুলতান ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৭৮ নম্বর ক্লাস্টারের মৃত আব্দুল আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মো. সুলতান ৭৮ নম্বর ক্লাস্টার থেকে সবজি চাষের জন্য ১১৬ নম্বর ক্লাস্টারে আসেন। এরপর তার ছেলে নুরুল আমিন (১৪) নাস্তা আনলে তিনি খেয়ে কাজ করতে থাকেন। নুরুল আমিম তার বাবাকে রেখে ৭৮ নম্বর ক্লাস্টারে চলে যান। পরে দুপুরে ভাত নিয়ে এসে তার বাবাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর আশপাশের লোকজনের সহযোগিতায় ১১৬ নম্বর ক্লাস্টারের ভেতর তার রক্তাক্ত লাশ দেখতে পান। পরে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

Advertisement

ভাসানচর থানার ওসি কাওসার আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে ভাসানচর থানা পুলিশ ও এপিবিএন টিম কাজ করছে। ধারণা করা হচ্ছে, সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে যেকোনো সময় হত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!