শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১৫ কক্সবাজার এবং ৮ ও ১৪ এপিবিএন।
গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন- কুতুপালং ক্যাম্প-১ এর বাসিন্দা মৃত আব্দুর রহিমের ছেলে আব্দু শুক্কর, এই ক্যাম্পের মৃত জুহুর আহাম্মদের ছেলে মোহাম্মদ ছলিম, আবুল হাশেমের ছেলে ইকবাল হোসেন, নাদির হোছনের ছেলে রশিদ ও কুতুপালং ক্যাম্প-২ এর বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে আব্দুর শুক্কুর।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক ও মারামারিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।