ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৬, ১৪ এপ্রিল ২০২৪
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রোহিঙ্গা সাইফ উল্লাহ

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ সাইফ উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ এপিবিএন (পুলিশ)। 

শুক্রবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার পালংখালী ক্যাম্প-১৩ ডি/৩ ব্লকের কারিতাস অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা সাইফ উল্লাহ পালংখালীর ১৩ নম্বর ক্যাম্পের ডি/৫ ব্লকের বাসিন্দা আবুল কালামের ছেলে।

জানা যায়, শুক্রবার রাতে ৮ এপিবিএন সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দীন কাদেরের নেতৃত্বে ঐ এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সাইফ উল্লাহকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমীর জাফর। 

তিনি বলেন, আটককৃত রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!