ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে ৬ রোহিঙ্গা আটক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ২৬ জানুয়ারি ২০২৪
মৌলভীবাজারে ৬ রোহিঙ্গা আটক
আটককৃত ৬ রোহিঙ্গা- ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে শিশুসহ ৬ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয়রা। পরে পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম। এর আগে, বুধবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোহাম্মদ সাহা, নূর ফাতেমা, আখলিমা, জুনায়েদ, তহুরা ও উমায়ের। তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

Advertisement

জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজারের পাশে কৃষি জমিতে ২ শিশুসহ ৬ নারী-পুরুষকে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। তিনি গিয়ে ঐ রোহিঙ্গাদের তার মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়ে আসেন। এ সময় তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়।

কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, শিশু ও নারীসহ ৬ রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!