ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ২৪ জানুয়ারি ২০২৪
কক্সবাজারে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
ছবি: প্রতীকী

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে এক হাজার ইয়াবাসহ আব্দুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার ১৪-এপিবিএন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃত আব্দুল্লাহ উখিয়া উপজেলার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. মাহমুদুল হকের ছেলে।

১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন। এ সময় এক হাজার ইয়াবাসহ এবং মাদক বিক্রির নগদ এক হাজার ৮০০ টাকাসহ আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত যুবককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!