শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় র্যাব-১৫। এ সময় ৫৮ হাজার ইয়াবাসহ আবদুল আমিন নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।
.png)
অপরদিকে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালায় র্যাব-১৫। এ সময় খাইরুল বশর (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ১০ কোটি টাকার ২ কেজি আইস উদ্ধার করা হয়।
টেকনাফ ও উখিয়া থানায় পৃথক মামলা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী।