ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ২০ জানুয়ারি ২০২৪
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতারকৃত আমির হোসেন

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আমির হোসেনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

শুক্রবার ভোরে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১২ ব্লকের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির হোসেন বালুখালী রোহিঙ্গা শিবিরের ১৯ নম্বর ক্যাম্পের সি/১২ ব্লকের কালা মিয়ার ছেলে। তিনি রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা সদস্য।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাজনিমারখোলা ক্যাম্পের সহকারী কমান্ডার এএসপি সালাহ উদ্দিন কাদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অস্ত্র ও গুলিসহ ১৯ নম্বর ক্যাম্পের ‘সি’ ব্লকে অবস্থান করছিলেন রোহিঙ্গা আমির হোসেন। এমন খবরে এপিবিএনের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শুটার গান (এলজি) ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী আমিরের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!