সোমবার দুপুরে ১৪-এপিবিএন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, রোববার বিকেলে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্প থেকে ঐ রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুজিবুর রহমান উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. রফিকের ছেলে।
.png)
১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন। এ সময় রোহিঙ্গা যুবক মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।