বুধবার বেলা সাড়ে ১১টার সময় সাতক্ষীরা তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল চুকনগর এলাকার বাসিন্দা এবং আহত রনি মোড়ল যশোরের মফিজুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, সকালে রাসেল ও চালক রনি মোড়ল আলমসাধুযোগে পাটকেলঘাটা বিদ্যুৎ অফিসে যাচ্ছিলেন। পথে তালতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। এছাড়া গাড়ি চালক রনি মোড়ল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.png)