বুধবার দুপুরে উপজেলার আনোয়ারা-বরকল-চন্দনাইশ সড়কের শোলকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অটোরিকশাচালক মোহাম্মদ রুবেলকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে একটি প্রাইভেটকার আনোয়ারা শোলকাটা এলাকায় নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় গাড়ি দুইটি খাদে পড়ে যায়। প্রাইভেটকারের যাত্রীরা অক্ষত থাকলেও অটোরিকশাচালক আহত হন।
.png)
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া তাবাচ্ছুম বলেন, দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত অটোরিকশাচালককে হাসপাতালে পাঠানো হয়েছে।