বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নুর চৌধুরী বাজারের দক্ষিণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মাইন উদ্দিন একই ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে। তিনি ইটভাঙার কাজ করতেন।
জানা যায়, মাইন উদ্দিন প্রতিদিনের মতো কাজ শেষ করে ইটভাঙা গাড়িতে বাড়ি ফিরছিলেন। পথে ধানসিঁড়ি ইউনিয়নের নুর চৌধুরী বাজারের দক্ষিণে পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লাগয়ে। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইন উদ্দিনের মাথার মগজ সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
.png)
কবিরহাট থানার এসআই মো. মনির মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।