সোমবার গভীর সড়কটির পূর্বধলা উপজেলার জারিয়া সড়কের আতকাপাড়া পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় সিএনজিচালক আনোয়ার মিয়া (২৪), যাত্রী মুহিত রহমান (৩৩) ও আশরাফুল আলম (৩৫) নামে তিনজন আহত হন। পরে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
.png)
নিহত আনোয়ার জারিয়া এলাকার মজিবুর রহমানের ছেলে ও যাত্রী মুহিত রহমান নাটেরকোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তারা শ্যামগঞ্জ থেকে জারিয়া যাচ্ছিলেন বলে জানান আহত আশরাফুল।
পুলিশ জানায়, গভীর রাতে পূর্বধলার শ্যামগঞ্জ থেকে দুইজন যাত্রী নিয়ে জারিয়ার দিকে যাচ্ছিলেন আনোয়ার। শ্যামগঞ্জ বাজার থেকে জারিয়ার নাটেরকোনা গ্রামের যাত্রী মুহিত ও আশরাফুল সিএনজিতে উঠেন। এ সময় আতকাপাড়া এলাকায় পৌঁছলে পূর্বধলাগামী একটি ধানবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সোজা সড়কটিতে সাধারণত ওই স্থানে এমন দুর্ঘটনা ঘটে না। তবে সড়কটি ভাঙা থাকায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ট্রাকের মুখে গিয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।