ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ১৬

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২৪
বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ১৬
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজিব শেখ নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের ভাই রানা শেখসহ আরো ১৬ জন।

রোববার দুপুর ১২টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারীর খন্দকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব শেখ ও আহত রানা শেখ একই উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামের জব্বার শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করছেন মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম।

Advertisement

পুলিশ জানায়, মুকসুদপুর থেকে বরইতলাগামী আরাফাত এন্টারপ্রাইজের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়লে ঘটনাস্থলেই রাজিব শেখ নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রানা শেখসহ বাসের অন্তত ১৬ যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। গুরুতর আহত রানা শেখকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!