ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ২৭ জুন ২০২৩
কেন্দুয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
নিহত যুবক- ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দীন ইসলাম বাবু নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার মাসকা ইউনিয়নের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীন ইসলাম বাবু উপজেলার রায়পুর গ্রামের আব্দুল কাইউমের ছেলে।

মাসকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দীন ইসলাম বাবু বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কেন্দুয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় মাসকা ইউনিয়নের শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঐ যুবক গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন (পিপিএম) বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। হেলপারকে আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত দীন ইসলাম বাবু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ার ঘটনা শুনেছি। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হবে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!