মঙ্গলবার সকাল ৭টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের আহেমদপুর এলকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার বালিয়া গ্রামের মৃত মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন তিনি। পথে আহমেদপুর এলাকায় রাহেলা মেমোরিয়াল হাসপাতালের সামনে পৌঁছালে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আবুল হোসেন।
.png)
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাসুদ রানা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।