শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রেলগেট কশাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাদিকুল ইসলাম (৩০)। তিনি রাজশাহীর তানোর উপজেলার চান্দুরা গ্রামের মৃত সাবের আলীর ছেলে। তিনিই মোটরসাইকেল চালাচ্ছিলেন।
.png)
আহত অপর দুই মোটরসাইকেল আরোহীরা হলেন- একই গ্রামের লুৎফর রহমানের ছেলে রায়হান আলী (৩৫) ও তমির উদ্দিনের ছেলে রাজ্জাক আলী (৪০)। এরমধ্যে রায়হানের ডান পা ভেঙে গেছে।
গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদিকুল ইসলাম নামে একজন মারা যান। আহত অপর দুই মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনার ব্যাপারে থানা পুলিশ পুরো তথ্য জানার চেষ্টা করছে জানিয়ে ওসি কামরুল ইসলাম বলেন, পরে এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে।