ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০২৩
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবু সাঈদ ওসামা নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর গোদাগাড়ীর রাজবাড়ী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আইসিইউতে রয়েছেন।

Advertisement

রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু সাঈদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম আব্দুস সালাম। আহত দুজন হলেন- আলীম ইমাম ও মো. সাগর। তিনজনের বাড়িই বিশ্ববিদ্যালয় সংলগ্ন মতিহারের নতুন বুধপাড়া এলাকায়।

তারেক নূর বলেন, আমাদের এক শিক্ষার্থী বাইক এক্সিডেন্ট করে মারা গেছে এমন খবর জানার সঙ্গে সঙ্গেই মেডিকেলে আসি। মূলত হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন। ইতোমধ্যে ওই শিক্ষার্থীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষ থেকে মৃত্যুসনদ নিয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি। তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!