ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ঠেলাগাড়ির ধাক্কা, নিথর চালক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ঠেলাগাড়ির ধাক্কা, নিথর চালক
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গ -ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ঠেলাগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে চালক সঞ্জিত দেব (৫৬) নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার নাসিরনগর সদর ইউনিয়নের আধুনিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত সঞ্জিত দেব (৫৬) ওই ঠেলাগাড়ির চালক ছিলেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের নাসিরনগর নমসুদ পাড়ার সরাজ দেবের ছেলে। 

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সঞ্জিত দেব দীর্ঘদিন ধরে ঠেলাগাড়ি চালান। বিকেলে বালু নিয়ে সদর ইউনিয়নের আধুনিক হাসপাতাল এলাকার মাটির রাস্তা দিয়ে নিচে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে সঞ্জিত গুরুতর আহত হয়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।   

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!