জানা যায়, কিছু প্রভাবশালী ভূমি চক্র সদর উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি ও মালিকানাধীন কৃষি জমিতে ড্রেজার মেশিন লাগিয়ে গভীর গর্ত করে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন। এ নিয়ে ভূমি চক্রের সদস্যদের বাধা দেয় স্থানীয়রা। তাতে কোনো লাভ হয়নি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাবলা এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের খবর পেয়ে আগেই গা-ঢাকা দেন চক্রের সদস্যরা। অভিযানকালে কৃষি জমি গভীর গর্তে পরিণত করার সময় দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন জানান, দুপুরে হাবলা এলাকায় কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে জোর করে মাটি কাটার দায়ে অভিযান পরিচালনা করা হয়। এর সঙ্গে যারা জড়িত তারা পালিয়ে যান। পরে সেখান থেকে দুটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়।
.png)
এ সময় সদর মডেল থানা পুলিশ ও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।