ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুকসুদপুরে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ৫ ফেব্রুয়ারি ২০২৪
মুকসুদপুরে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার
ঘটনাস্থলে জনতার ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি যাত্রীবাহী বাসচাপায় পাচি বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। সোমাবার দুপুরে উপজেলার পুরাতন মুকসুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঐ বৃদ্ধা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কুলাকুনা গ্রামের মৃত মোমিন কারিকরের স্ত্রী।

মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান, দুপুরে পাচি বেগম রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ইমাদ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!