ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২

মহব্বত হোসেন, টাঙ্গাইল 
প্রকাশিত: ০০:৩১, ৫ ফেব্রুয়ারি ২০২৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।

রোববার রাত ৯টা ২০ মিনিটে বাসাইল উপজেলার করাতী পাড়ার গুল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এটি গুল্যা এলাকায় ফোর ব্রাদার্স ফিলিং পেট্টোল পাম্পের সামনে।  হতাহতরা সবাই প্রাইভেটকারের ভেতরে ছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ইন্সপেক্টর রবিউল আওয়াল।

Advertisement

তিনি জানান, করাতীপাডা পাম্প সামনে কাভার্ড ভ্যানের পিছন দিক থেকে প্রাইভেটকার ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নিহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি।

রবিউল আওয়াল জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এছাড়াও দুটি গাড়ি ঢাকার দিকে যাচ্ছিল। এদের কারো পরিচয় এখনো জানা যায়নি ।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, মহাসড়কের ফোর ব্রাদার্স ফিলিং পেট্টোল পাম্পের সামনে ঢাকামুখী লেনে কলা বোঝাই একটি পিকআপভ্যান বিকল হয়ে পড়ে। এসময় একটি কাভার্ডভ্যান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। এমন সময় পেছন দিক থেকে প্রাইভেটকার এসে কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের ভেতরে থাকা দুইজন মারা যায়। এসময় আহত অবস্থায় আরও তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!