ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২৪
মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় স্বর্ণা আক্তার নামে দোহার পদ্মা কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউপির কামারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, অজ্ঞাত যুবকের মোটরসাইকেলে করে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাওয়ার পথে একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেজছাত্রী মোটরসাইকেল থেকে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত স্বর্ণা ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে বলে জানা গেছে। দুর্ঘটনার পর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত যুবক। ঘাটক ট্রাকটিকেও আটক করতে পারেনি পুলিশ।

Advertisement

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তাইবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!