বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় এ অভিযান চালানো হয়। সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি নাজমুল হুদার নেতৃত্বে অভিযানে অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনী, সড়ক ও জনপদ সংশ্লিষ্টরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, মুন্সীগঞ্জ সদরের যেখানেই অবৈধ স্থাপনা দেখতে পাচ্ছি, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সিপাহীপাড়ায় অভিযান চালানো হয়। চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপদ, জেলা পরিষদসহ বিভিন্ন দফতরের সরকারি জায়গা দখল করে ২৩৩টি অবৈধ স্থাপনা ও দোকান গড়ে তোলা হয়েছিল। যথাযথ আইন মেনে সব উচ্ছেদ করা হয়েছে। এর মাধ্যমে ২ একরের বেশি সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।
.png)
তিনি আরো জানান, জেলার যেখানেই অবৈধ স্থাপনা থাকবে সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হবে।