ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মোহাম্মদপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২০, ৯ ডিসেম্বর ২০২৩
মোহাম্মদপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, জরিমানা
শনিবার গাবতলী বেড়িবাঁধের জাকের ডেইরি ফার্ম সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর গাবতলী বেড়িবাঁধের জাকের ডেইরি ফার্ম সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানে অবৈধভাবে নির্মিত প্রায় ৬০টি দোকান উচ্ছেদ করা হয়।

শনিবার দুপুরে অভিযান পরিচালনা করেন অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

অভিযানে জাকের ডেইরি ফার্ম ও মদিনা ডেইরি ফার্মের অবৈধভাবে দখল করা ভূমি উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানে ৫টি মামলায় দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Advertisement

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ বলেন, এই স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিএনসিসির মালিকানাধীন এই ভূমির অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হবে। অবৈধ দখলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ।

অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: অভিযান
লিংক সফলভাবে কপি হয়েছে!