জানা যায়, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে বেদখল হওয়া ১২ শতক সরকারি ভূমি উদ্ধার করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভৈরব পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।
ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ জানান, উপজেলা মানিকদী মৌজার ১২ শতক খাস জমি দীর্ঘদিন ধরে বেদখল করে অবৈধভাবে স্থাপনা তৈরি করা হয়। ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। সরকারি জমি উদ্ধারের এ অভিযান অব্যাহত থাকবে।
.png)