অভিযানকালে ২২টি ইটভাটার বাঁশের পাইলিং, ৮টি টং ঘর, ৫টি বালুর গদিসহ ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া নৌযান অধ্যাদেশ আইনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি বাল্কহেডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ভেকু মেশিন দিয়ে এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদ উল্যাহ, উপ-পরিচালক মো. মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
.png)
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, বৃহস্পতিবার অভিযানে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ২টি নৌযানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে আমাদের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।