ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে অটোরিকশাচাপায় নিথর স্কুলছাত্র

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১১, ২০ জানুয়ারি ২০২৪
নারায়ণগঞ্জে অটোরিকশাচাপায় নিথর স্কুলছাত্র
ছবিতে হুমায়িন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অটোরিকশার চাপায় হুমায়িন (৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় ঘটে এ ঘটনা।

নিহত হুমায়িন নেত্রকোণা জেলার মোমেন মিয়ার ছেলে। মোমেন মিয়া ভায়েলা বটতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সে ভায়েলা এলাকার কিডস ইন্টারন্যাশনাল স্কুলের প্লে’র ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, হুমায়িনের মা হালিমা বেগম কিডস স্কুলে শিক্ষকতা করেন। সকালে তিনি ছেলেকে নিয়ে স্কুলে পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা শেষে হুমায়িন তার মায়ের কাছে গেলে তাকে লাইব্রেরিতে বসতে বলেন। পরে সে লাইব্রেরিতে না বসে রাস্তায় উঠে দৌড় দিলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!