মৃত ইব্রাহীম হোসেন চৌবাড়িয়া গ্রামের ওমান প্রবাসী শরিফুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা তাকে খাওয়ানোর পর নিজে সকালের নাস্তা করছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ঘেরের পানিতে ইব্রাহীমকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
নিহতের পিতা শরিফুল ইসলাম বলেন, ইব্রাহীম আমার দ্বিতীয় সন্তান। আমার ১০ বছর বয়সের একটি মেয়ে রয়েছে। সাত দিন আগে তিনি ওমান থেকে দেশে ফিরেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার ওসি মো. শাহীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।