নিহত আব্দুর রউফ ওরফে অসীম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত নিয়ামত গাজীর ছেলে। তিনি সাতক্ষীরার তুজুলপুর গ্রামের আনার আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কলারোয়ার গোপীনাথপুর এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে বাস মালিক সমিতির চেকাররা এক ইজিবাইককে লাঠি নিয়ে তাড়াচ্ছিলো। সেই ইজিবাইক চালক দ্রুত পালাতে গিয়ে পার্শ্ববর্তী সদর উপজেলার ওয়ারিয়ায় একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা ওই দুর্ঘটনায় গুরুতর আহত ভ্যানচালক আব্দুর রউফকে তাৎক্ষণিকভাবে কলারোয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।