ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঝেতে পড়েছিল হাত-পা ও মুখ বাঁধা নিথর দেহ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩০, ৯ জানুয়ারি ২০২৪
মেঝেতে পড়েছিল হাত-পা ও মুখ বাঁধা নিথর দেহ
ফাইল ছবি

নেত্রকোণা পৌর শহরের নিউটাউন এলাকায় নিজ ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের বাইরে থেকে তালা দেওয়া থাকায় তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ব্যারিস্টার হারুন অর রশীদ। তিনি বলেন, মডেল থানার ওসি সেখানে রয়েছেন তিনি বিস্তারিত জানাবেন।

স্থানীয় প্রতিবেশী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেওয়ান শান্তা আহমেদ জানান, ফেরদৌস মোল্লার বোন সত্তরোর্ধ্ব জোসনা বেগম নামে ওই বৃদ্ধা তাদের বাসার পাশে থাকতেন। বিধবা নারীর তিন ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে মিলটন এবং ছেলের পরিবারের সঙ্গেই থাকতেন। দু-তিনদিন ধরে পুত্রবধূ নেই।

Advertisement

সোমবার আত্মীয়-স্বজনরা ফোন দিয়ে খোঁজ নেয়ার চেষ্টা করলে ফোন বাজলেও রিসিভ না করায় কয়েকজন বাসায় খুঁজে আসেন। কিন্তু বাইরে থেকে ঘরে তালা দেওয়া ছিল। কিন্তু ঘরে মোবাইল বাজতে থাকায় তারা ভেন্টিলেটর দিয়ে দেখেন, ঘরের ভেতর কিছুটা অগোছালো। এরপর ভাই ফেরদৌস মোল্লাসহ খবর পেয়ে পুলিশে ছুটে আসে। পরে দরজা ভেঙে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মেঝেতে বৃদ্ধার নিথর দেহ পড়েছিল।

তবে এ ব্যাপারে মডেল থানার ওসির সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোনে কোনো সাড়া দেননি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!