নিহত তৌহিদ জেলার মোহনগঞ্জ উপজেলার বার্ত্তকোনা গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে।
পুলিশ জানায়, রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন তৌহিদ। জেলার আটপাড়ার স্বরমুশিয়ায় একটি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তিনি। সকালে পা পিছলে দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এ ব্যাপারে আটপাড়া থানার ওসি মো. তাওহীদুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।