রোববার দুপুরে অভয়নগর উপজেলার রাজঘাট এলাকায় দুর্ঘটনা ঘটে। মৃত বিল্লাল হোসেন খুলনার কয়রা উপজেলার বাগালিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আনোয়ার গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঐ এলাকার একটি পুরাতন ভবন ভাঙার জন্য শ্রমিক হিসেবে কাজ করছিলেন বিল্লাল হোসেনসহ কয়েকজন। একপর্যায়ে পুরাতন ভবনের ঠালাই অংশ ভেঙে পড়লে বিল্লাল এর নিচে পড়েন। এ সময় অন্য শ্রমিকরা বিল্লালকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, উন্নত চিকিৎসার জন্য বিল্লালকে খুলনায় নেয়া পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।