ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:২২, ১০ ডিসেম্বর ২০২৩
বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর মেরুল বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে মো. আরিফ (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ডিআইটি প্রোজেক্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. আরিফের এক সহকর্মী জানায়, মেরুল বাড্ডা ভিআইপি প্রজেক্ট এলাকায় একটি নির্মাণাধীন ছয় তালা ভবনের দ্বিতীয় তলায় রড টানানোর কাজ করার সময় বৈদ্যুতিক তারে সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে আরিফ। পরে থেকে তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!