ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে মৎস্য খামারির মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ২০ নভেম্বর ২০২৩
নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে মৎস্য খামারির মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. খোকন সরকার নামে এক মৎস্য খামারির মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মিশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খোকন সরকার একই গ্রামের মিয়া মুনসুর আহমেদের ছেলে।

খোকনের ছোট ভাই লিটন সরকার বলেন, আমার ভাই একজন মৎস্য খামারি। তিনি সোমবার দুপুরের দিকে নিজ মৎস্য খামারে পানি সেচ দিতে যান। পানি সেচ দেওয়ার জন্য মোটর পাম্পের সুইচ দিতে গেলে খোলা তারে জড়িয়ে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!