মঙ্গলবার আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনকে (এএএফএ) মার্কিন কংগ্রেস সদস্যদের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন বেতন কাঠামো নির্ধারনের পক্ষে যেটি নিয়মিত পরিশোধ করতে পারবো।
.png)
ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা বা ২০৮ ডলারের দাবি মেনে নিতে সরকার ও তৈরি পোশাক খাতের উৎপাদকদের চাপ দিতে আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনকে (এএএফএ) চিঠি দিয়েছে ৮ মার্কিন কংগ্রেস সদস্য। ১৫ ডিসেম্বর তারা এএএফএ সভাপতি ও প্রধান নির্বাহী স্টিভেন ল্যামারের কাছে এ চিঠি দেন। সেখানে সম্প্রতি ঘোষিত ন্যূনতম মজুরি যথেষ্ট নয় এবং ২৩ হাজার টাকার মজুরির দাবি মেনে না নেয়া দুঃখজনক ও লজ্জাজনক বলে উল্লেখ করেন কংগ্রেস সদস্যরা।
গত ৭ নভেম্বর বাংলাদেশ সরকার ৮ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করে। মজুরি বৃদ্ধির হার ৫৬ দশমিক ২৫ শতাংশ। এর সঙ্গে বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট রয়েছে।
বিজিএমইএ সভাপতি বলেন, ৫৬ শতাংশ মজুরি বৃদ্ধি করে যে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে, সেটি আমরা বাস্তবায়ন করছি। তবে শ্রমিকদের মজুরি বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদেরও দায়িত্ব রয়েছে পোশাকের মূল্য বাড়ানো।