সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার পালগাঁও আনন্দবাজারের পাশে নকল স্প্যানিশ অলিভ ওয়েল, কাস্টার্ড অয়েলসহ বিভিন্ন ব্যান্ডের জিনিস তৈরি ও বাজারজাত করার অভিযোগে এ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার এ অভিযান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাব্বির হোসেন।
.png)
শাজাহান মোড়লের নকল এই কারখানা থেকে ৭০ বোতল তেল, স্টিকার, লেবেল লাগানোর মেশিন, ক্যামিকেল ও খোলা তেল উদ্ধার করা হয়।
জানা যায়, দীর্ঘদিন যাবত ইউনূস মোড়লের ছেলে শাজাহান মোড়ল একটি বাড়ি বাসা ভাড়া নিয়ে বিদেশি লেবেল লাগিয়ে কাস্টার্ড অয়েল, স্প্যানিশ অলিভ অয়েলসহ বিভিন্ন ধরনের তেল তৈরি করে আসছিলেন।
বাড়ি ওয়ালা আবুল কালাম আজাদ বলেন, আমার বাড়িতে ফ্যমিলি বাসা ভাড়া দেয়া হয়েছে। আমি ঢাকায় থাকি। ভেতরে কী করা হয় সেটা জানতাম না। পরবর্তীতে সব ভাড়াটিয়ার খোঁজখবর রাখা হবে। যাতে এমন অবৈধ কাজ করা না হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার বলেন, কারখানাটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। মালিককে না পাওয়ায় তেল তৈরির সব মালামাল উদ্ধার করা হয়। কারখানার মালিককে নিয়ে বাড়িওয়ালাকে অফিসে দেখা করতে বলা হয়েছে।