ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়ায় ডুবে যাওয়া আরো একটি ট্রাক উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ২৩ জানুয়ারি ২০২৪
পাটুরিয়ায় ডুবে যাওয়া আরো একটি ট্রাক উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি সপ্তমদিনেও উদ্ধার হয়নি। তবে আরো একটি ডুবে যাওয়া ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ট্রাকটিকে তোলা হয়। এ নিয়ে ডুবে যাওয়া নয়টি ট্রাকের মধ্যে মোট সাতটি ট্রাক উদ্ধার করা হলো। এছাড়া আরো একটি ট্রাক শনাক্ত করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক (জরিপ) সরফর উদ্দিন বলেন, আমরা ফেরি উদ্ধারে কাজ করছি। আজ দুপুর সাড়ে ৩টার দিকে আরো একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আরো একটি ট্রাকের অবস্থান শনাক্ত করা হয়েছে। আর ডুবে যাওয়া ফেরিটির দু’পাশে ওয়ার রোপ লাগানো হয়েছে। এখন এর ভেতরে থাকা পলিমাটি ও পানি অপসারণ করা হলে সেটিকে দৃশ্যমান করা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!