ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরব নদে সোয়া কোটি টাকার কয়লা নিয়ে জাহাজডুবি

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ১৬ জানুয়ারি ২০২৪
ভৈরব নদে সোয়া কোটি টাকার কয়লা নিয়ে জাহাজডুবি
ভৈরব নদে ৭০০ টন কয়লা নিয়ে জাহাজডুবি

যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে সোয়া কোটি টাকার কয়লা নিয়ে লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার সকাল ১১টায় এমভি পূর্বাঞ্চল-৭ নামের জাহাজটির তলা ফেটে পানি ঢুকে যায়। জাহাজে ৭০০ মেট্রিক টন কয়লা ছিল। যার আনুমানিক দাম প্রায় এক কোটি ৩৫ লাখ টাকা। 

ঘটনার সত্যতা নিশ্চিত রয়েছেন এমভি পূর্বাঞ্চলের মাস্টার মো. এনায়েত হোসেন।

তিনি জানান, জাহাজটি নওয়াপাড়া ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাট সংলগ্ন নোঙর করা ছিল। গত ৬ জানুয়ারি নওয়াপাড়ার ব্যবসায়ী মেসার্স জেএইচএম গ্রুপের আমদানি করা ৭০০ টন কয়লা নিয়ে হাড়-বাড়িয়া থেকে রওনা হয়ে ৭ জানুয়ারি ভাটপাড়া খেয়াঘাটের পাশে নোঙর করে। নয়দিন পর মঙ্গলবার সকাল ১১টায় জাহাজের তলা ছিদ্র হয়ে পানি ঢুকে ডুবে যায়।

Advertisement

জেএইচএম-এর নওয়াপাড়া অফিসের কর্মকর্তা জগদিশ চন্দ্র মণ্ডল বলেন, এ ঘটনায় অভয়নগর থানায় সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে। ডুবে যাওয়া জাহাজের কয়লা উদ্ধারের চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!