ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সারবোঝাই জাহাজডুবি, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচল ১৩ শ্রমিক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৭, ১১ ডিসেম্বর ২০২৩
সারবোঝাই জাহাজডুবি, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচল ১৩ শ্রমিক
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সারবোঝাই একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ সময় নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান জাহাজে থাকা ১৩ শ্রমিক।

রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জাহাজটি চট্টগ্রামের লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী শফির। তবে কী কারণে জাহাজটি ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ। তিনি বলেন, নোঙর করা ওই জাহাজে মোট ১৩ জন শ্রমিক ছিলেন। জাহাজডুবির সময় ১২ জন এবং পরবর্তী সময়ে আরো একজন সাঁতরে নদী থেকে উঠে আসেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!