ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপান উপকূলে কার্গো জাহাজডুবিতে ৮ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৪, ২৬ জানুয়ারি ২০২৩
জাপান উপকূলে কার্গো জাহাজডুবিতে ৮ মৃত্যু
ছবি: বিবিসি থেকে নেয়া

জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি কার্গো জাহাজডুবির ঘটনায়  ৮  চীনা নাগরিক নিহত হয়েছেন। এঘটনায় ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন চীনের এক কর্মকর্তা।

মঙ্গলবার সন্ধ্যায় জিন তিয়ান নামের কার্গো জাহাজটি ডুবে যাওয়ার পর থেকেই ক্রুদের সন্ধানে নেমে পড়ে উদ্ধারকর্মীরা।

জাপান কোস্ট গার্ড ও সামরিক বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের একাধিক নৌযান ও উড়োজাহাজের পাশাপাশি একাধিক বেসরকারি জাহাজও অভিযানে যুক্ত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Advertisement

ডুবে যাওয়ার সময় কার্গো জাহাজ জিন তিয়ানে ২২ ক্রু ছিল; মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমার কাছে, জাপানের দূর দক্ষিণপশ্চিমের জনমানবহীন দুর্গম দানজো দ্বীপপুঞ্জের ১১০ কিলোমিটার পশ্চিম থেকে বিপদ সংকেত পাঠায়।

মৃতদের মধ্যে ৬ জনই চীনের নাগরিক বলে জানিয়েছেন জাপানের ফুকোওকা শহরে চীনের কনসাল জেনারেল লু গুইজুন।

জাপানি কর্তৃপক্ষ এখনো কার্গো জাহাজডুবিতে কতজনের মৃত্যু হয়েছে তা জানায়নি। বুধবার সর্বশেষ তারা ৯ ক্রুর নিখোঁজ থাকার কথা জানিয়েছিল।

মেরিন ট্রাফিকের দেওয়া তথ্য অনুযায়ী, হংকংয়ের পতাকাবাহী নৌযানটি গত মাসে মালয়েশিয়ার পোর্ট ক্লাং ত্যাগ করে, বুধবার জাহাজটির দক্ষিণ কোরিয়ার ইনচিওনে পৌঁছানোর কথা ছিল।

তবে জাপান সরকারের শীর্ষস্থানীয় এক মুখপাত্র হিরোকাজু মাতসুনো জানান, কোস্টগার্ড অবিলম্বে নাগাসাকি শহরের পশ্চিমে ঐ এলাকায় থাকা টহল জাহাজ ও আকাশযানগুলোকে ডেকে সাহায্য চায়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!