ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধার জাহাজ প্রত্যয়ের অপেক্ষা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩, ১৯ জানুয়ারি ২০২৪
পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধার জাহাজ প্রত্যয়ের অপেক্ষা
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরিডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকালে উদ্ধারকাজ শুরু করা হলেও উদ্ধার জাহাজ ‘প্রত্যয়ের’ আসার অপেক্ষা করা হচ্ছে।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ।

তিনি বলেন, ফেরি উদ্ধারে সক্ষমতা নেই উদ্ধারজাহাজ হামজা ও রুস্তমের। দুইদিনে উদ্ধার জাহাজ হামজা ও রুস্তম দিয়ে তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। ২৫০ টন ওজনের উদ্ধার জাহাজ প্রত্যয় এলে মূল কাজ শুরু হবে। এক ঘণ্টার মধ্যেই প্রত্যয় এসে স্পটে কাজ শুরু করবে। তবে দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবির এখনো নিখোঁজ রয়েছেন। 

Advertisement

তিনি আরো বলেন, হুমায়ুন কবির ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!