ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তলা ফেটে সাগরে ডুবল জাহাজ, ৯৯৯-এর সহায়তায় ১১ নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৪, ১৪ জানুয়ারি ২০২৪
তলা ফেটে সাগরে ডুবল জাহাজ, ৯৯৯-এর সহায়তায় ১১ নাবিক উদ্ধার
ছবি: সংগৃহীত

তলা ফেটে ইঞ্জিনরুমে পানি ঢুকে ডুবতে শুরু করেছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাথরবোঝাই এমভি টিটু ৫৮ নামে একটি লাইটার জাহাজ। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে জাহাজটির ১১ নাবিককে উদ্ধার করে কোস্ট গার্ড। পরে জাহাজটি সাগরে ডুবে যায়।

শনিবার রাতে নোয়াখালীর ভাসানচর থেকে ৭ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

কোস্ট গার্ডের উদ্ধারকারী দলের চিফ পেটি অফিসার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, ইব্রাহীম শেখ নামে জাহাজের একজন নাবিক ৯৯৯-নম্বরে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে কল করেন। পরে ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সালাউদ্দিন কোস্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও কোস্ট গার্ড ইস্ট জোনে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানান। পরবর্তীতে ৯৯৯-এর ডেসপাচার এএসআই কৃষ্ণ কমল দাশ কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!