ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোমকন্যা সিমনা বধূ হয়ে এলেন বরগুনায়

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ২১ ডিসেম্বর ২০২৩
রোমকন্যা সিমনা বধূ হয়ে এলেন বরগুনায়
ছবি: ডেইলি বাংলাদেশ

ইতালির রাজধানী রোমের কন্যা ‘সিমনা’ বধূ হিসেবে বরগুনার আমতলীতে এসেছেন। তাকে এক নজর দেখতে শতশত মানুষের ভিড় করেছে। আমতলী পৌরসভা কার্যালয়ের পশ্চিম পাশে ঈদগাহ ময়দানে অভ্যর্থনায় অভিভূত ওই বধূ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে বধূ ও পুত্র সন্তান নিয়ে আমতলী পৌরসভা কার্যালয়ের পশ্চিম পাশে ঈদগাহ ময়দানে হেলিকপ্টার অবতরণ করে।

জানা গেছে, আমতলী পৌর শহরের কালিবাড়ী এলাকার বাসিন্দা সোনা মাতুব্বরের ছেলে নাসির মাতুব্বর কাজের সন্ধানে ২০০৩ সালে ইতালির উদ্দেশ্যে পাড়ি জমান। চার বছর জীবন বাজি রেখে ছয়টি দেশ পাড়ি দিয়ে ২০০৭ সালে ইতালি পৌঁছেন তিনি। ওইখানে তিনি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়। কাজের সুবাদে রোমের বাসিন্দা সিমনার সঙ্গে তার দেখা হয়। আলাপ চারিতায় মন দেওয়া-নেয়া। চার বছর চুকিয়ে প্রেম করেন তারা। ২০১৩ সালে তাদের প্রেম বিয়েতে রূপান্তরিত হয়। ওই দম্পতির দাবিদ নামের পাঁচ বছরের এক পুত্র সন্তান রয়েছে। ইতালি প্রবাসী নাসির বর্তমানে গার্মেন্টসের ব্যবসা করেন। ভালোই কাটছে তাদের দাম্পত্য জীবন।

Advertisement

প্রবাসী নাসির মাতুব্বর বলেন, চার বছর জীবন বাজি রেখে ছয়টি দেশ পাড়ি দিয়ে ইতালি গিয়েছিলাম। ওইখানে গিয়ে কাজের সুবাদে রোমানিয়ার কন্যা সিমনার সঙ্গে দেখা হয়। দেখা থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে। আমরা এখন ভালোই আছি। স্বজনদের সঙ্গে দেখা করতে হেলিকপ্টারে বধূ ও ছেলে নিয়ে এসেছি। অল্পদিনের মধ্যেই আবার চলে যাব। 

নাসির মাতুব্বরের মা জানান, আমাদের বাড়িতে আসার আগে অনেক বার ভিডিও কলে কথা বলেছি। কিছুটা বাংলা ভাষাও বলতে পারে। সব ভাষা বুঝতে পারি না। আমার ছেলের বউ ও নাতি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 

আমতলীর বধূ সিমনা বলেন, আমরা ছেলে সন্তান নিয়ে ভালোই আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। 

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, প্রবাসী দম্পতি ভালোভাবেই আমতলীতে এসে পৌঁছেছেন। তাদের জন্য বেশ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!